Share

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

মঙ্গলবারের শেয়ার Stocks to buy on 15 Sept Tuesday

 আজকের মার্কেট স্ট্রং পজেটিভ নোটে শুরু হয়েছিল, মার্কেট ভালোই উঠেছিল। তাই প্রফিট বুকিংয়ের হিড়িক পড়ে যায়। ফলে শেষের দিকে মার্কেট নেগেটিভ এ চলে আসে। আগের দিনের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত শেয়ারগুলো এর দাম আজ বেড়েছিল, সামান্য দু একটা ব্যতিক্রম ছাড়া। এটা স্বাভাবিক। সব হুবহু মেলেনা। মার্কেটের মতিগতি কোন মুহূর্তে কোন দিকে যাবে সেটা বলা সব সময় সম্ভব হয়না। কিন্তু বেশির ভাগটাই পূর্বাভাস অনুযায়ী হয়েছে। পূর্বাভাস এর সঙ্গে কারেন্ট নিউজ এবং যিনি ট্রেড করছেন তার উপস্থিত বুদ্ধি সব একসঙ্গে মিশিয়ে ট্রেডে যেতে হবে।

বাজারে কোন খারাপ খবর নেই। আমেরিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেট এবং এশিয়ান মার্কেট ভালোই দৌড়েছে আজ। গতকাল যে শেয়ার গুলির কথা বলেছিলাম, আগামিকালও তার মধ্যে কিছু শেয়ার ভালো দৌড়াবে।

আগামীকাল যে শেয়ারগুলি, শুধু আগামীকাল নয়, আগামীকাল এবং আগামী সপ্তাহ ব্যাপী যে শেয়ারগুলির দাম উপরের দিকে উঠবে বলে মনে হচ্ছে সেগুলো নিচে উল্লেখ করছি-

Manappuram

Tata chemicals

Asterdm

Deltacorp

Shankara

Tata motors

BDL

 Orientref

Radico

 SBI

 Midhani.

আজকের বাজারে লার্জক্যাপ এর তুলনায় মিডক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারগুলি ভালো উঠেছে। এর কারণ মাল্টিক্যাপ ফান্ড এর ক্ষেত্রে SEBI'র নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী মিউচুয়াল ফান্ডের মাল্টি ক্যাপ ফান্ডে লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ শেয়ার প্রত্যেকটা কম করে ২৫ শতাংশ করে রাখতে হবে। এর ফলে মিডক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারগুলি ভালো উঠেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন